ভোলায় বজ্রপাতে এক কৃষকের চারটিসহ আট গরুর মৃত্যু

২০ এপ্রিল ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৭ PM
বজ্রপাতে মারা যাওয়া গরু

বজ্রপাতে মারা যাওয়া গরু © টিডিসি

ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে এক কৃষকের চারটি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলোই ছিল ওই কৃষকের একমাত্র উপার্জনের উৎস। হঠাৎ এই ক্ষতিতে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। গরুগুলোর মৃত্যুর পর পরিবারটির সদস্যদের আহাজারি করতে দেখা যায়। এ পৃথক বজ্রপাতে আরও চারটি গরুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার ভোরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মো. রিয়াজ মিরাজের গোয়ালঘরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এ ছাড়া উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আরও চারটি গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক রিয়াজ বলেন, ‘ভোরে হঠাৎ ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী শুরু হয়। ঝড়ের মধ্যেই বজ্রপাত শুরু হয় এবং হঠাৎ একটি বিকট শব্দে গোয়ালঘরের পাশেই বজ্রপাত হয়। এতে আমার দুটি গাভীন গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় মারা যায়।’ তিনি জানান, এ ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ভিসিকে অপসারণ করা না হলে আমরণ অনশনে বসবেন কুয়েট শিক্ষার্থীরা

অন্যদিকে বজ্রপাতে উপজেলার বিভিন্ন এলাকায় আরও চারটি গরু মারা গেছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, ‘বজ্রপাতে একই পরিবারের চারটি গরুসহ মোট আটটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। সরকারিভাবে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9