শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের ৬ দফা দাবিতে মানববন্ধন

২০ এপ্রিল ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM
৬ দফা দাবিতে ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের  মানববন্ধন

৬ দফা দাবিতে ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের মানববন্ধন © টিডিসি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখা।

আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে দেন সদর উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মো. সেলিম, মো. মোবারক মিয়া সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে ৬ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানান এবং জাতীয়করণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততার দাবি তোলেন।

পরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

আরও পড়ুন: শিক্ষক-সংকটে ধুঁকছে সরকারি বাঙলা কলেজ, শুধু আশ্বাসে শিক্ষার্থীরা

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশনপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সুস্পষ্ট নির্দেশনা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে
১. ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন।

২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রেজিট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা।

৩. রেজিট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোচ নম্বরে অন্তর্ভুক্তকরণ।

৪. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ।

আরও পড়ুন: ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের

৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ।

৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রাক-ইবতেদায়ি শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা করণ।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগণের সন্তানদের শিক্ষা দিচ্ছেন এই শিক্ষকরা, অথচ তারাই বছরের পর বছর বঞ্চিত। সময় এসেছে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence