লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

২০ এপ্রিল ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে মো. কবির হোসেন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

কবির হোসেন নামে ওই দিনমজুর একই ওয়ার্ডের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা এবং পরিষ্কারের কাজ করতেন। শনিবার সকালেও তিনি পার্শ্ববর্তী বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় নিচে পড়ে যান কবির হোসেন। এরপর আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬