পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM

© সংগৃহীত

নেত্রকোনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাসির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ  ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নাসির উদ্দিন কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যান নাসির উদ্দিন। এ সময় পুকুরের পানি সেচে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে পানি বিদ্যুতায়িত হয়ে নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিনকে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ এসে তাদের আইনি কার্যক্রম চলমান রেখেছেন।

নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence