গাছ কাটার সময় নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
নিহত ব্যক্তির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের  ভিড়

নিহত ব্যক্তির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় নিচে পড়ে নজরুল ইসলাম (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম একটি গাছ কাটছিলেন। এ সময় পাশের একটি গাছের ডাল তার গায়ে আঘাত করলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, প্রতি আসনে লড়ছেন ৯৩ ভর্তিচ্ছু

ঘটনার প্রত্যক্ষদর্শী জব্বার আলী বলেন, ‘নজরুল ভাই গাছে উঠেছিলেন কাটা শুরু করার জন্য। পাশের গাছের একটা ডাল হঠাৎ ভেঙে তার গায়ে পড়ে। তখনই তিনি গাছ থেকে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান। এই মৃত্যু আমাদের সবাইকে কষ্টে ফেলেছে।’

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬