প্রেমের টানে ভাগ্নের হাত ধরে সন্তানসহ উধাও মামী

১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কলেজপড়ুয়া আরাফাত প্রামাণিক (২০) নামের ভাগিনার প্রেমে জড়িয়ে পড়েন এক সন্তানের মা শাপলা বেগম (২২)। দীর্ঘদিনের এই প্রেমের স্বীকৃতি দিতে কোলের সন্তানকে নিয়ে প্রেমিক ভাগিনার সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এই মামী। সম্প্রতি এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, শাপলা বেগম নামের এক গৃহবধূ তার ভাগিনার সঙ্গে অন্যত্র চলে গেছেন লোক মুখে এটাই শুনছি। 

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের খাজা মিয়ার মেয়ে শাপলা খাতুনের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সফিয়াজ্জামানের ছেলে হারুন অর রশিদ শাহিনের বিয়ে হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে। এরই মধ্যে কাজের তাগিদে শাহিন মিয়া বাড়িতে না থাকার সুযোগে তার আপন ভাগিনা ধাপেরহাট ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের রেজা প্রামাণিকের অনার্স পড়ুয়া ছেলে আরাফাত প্রামাণিক প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।

এ সুবাদে মামী শাপলা বেগমের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ভাগিনা আরাফাত। গোপনে উভয়ের মধ্যে চলে মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে এই প্রেমের স্বীকৃতি দিতে গত ৮ এপ্রিল শাপলা বেগম তার শিশু সন্তানকে নিয়ে প্রেমিক ভাগিনা আরাফাতের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাটি ‘টক অব দ্য ভিলেজে’ পরিণত হয়।

শাপলা বেগমের স্বামী হারুন অর রশিদ শাহিন বলেন, ঘটনার দিন আমি বাড়িতে না থাকার সুযোগে ঘরে থাকা গচ্ছিত টাকা, স্বর্ণালংকার ও শিশু সন্তানকে নিয়ে আরাফাতের সঙ্গে পালিয়ে গেছে শাপলা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত আরাফাত প্রামাণিক ও তার বাবা রেজা প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence