বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন নিহতের বাবা  মজিবর গাজী (৫০) প্রতিবেশী রশিদ খান (৭৫)ও ইজিবাইকচালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এস আই) মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশীকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক, অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সিয়ামগাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি বন্ধ ট্রাক রাখা ছিল। ফলে ইজিবাইক ও যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাককে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় বাসের সঙ্গে এ মুখোমুখি সংঘর্ষ হয়।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬