শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
আগুনে পুড়ে যাওয়া দোকান

আগুনে পুড়ে যাওয়া দোকান © টিডিসি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাবই সাহেববাড়ি-সংলগ্ন টিনশেডের মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভানোর কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৫ দোকান পুড়ে ছাই।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ফার্মেসি, সেলুন, ভুসির দোকান, রেস্টুরেন্ট, পোল্টি মোরগ, ট্রেইলার্স, লাইব্রেরি ইত্যাদি। 
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।

ট্যাগ: আগুন
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9