কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু

১৯ এপ্রিল ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়

যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায় © টিডিসি

কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হলো। একই সঙ্গে মহেশখালী ঘাটে স্থাপন করা হলো পল্টুন। যা ছিল একসময় মহেশখালী কক্সবাজার গণমানুষের স্বপ্ন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই রুটে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়। সি-ট্রাক যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস-আনন্দ।  

দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। আর নৌপথে যোগাযোগের একমাত্র বাহন ছিল স্পিডবোট এবং ছোট ট্রলার, যা ছিল ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই সময় দুর্ঘটনা ঘটে থাকত। এ দুর্ঘটনা রোধে সি-ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে এখন মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দাবি, গত ১৫ বছর মহেশখালী জেটিঘাটকেন্দ্রিক সিন্ডিকেটের বাঁধায় এই রুটে সি-ট্রাক চালু করা যায়নি।

আরও পড়ুন: সাইবার হুমকি মোকাবিলায় অবদান, যুক্তরাষ্ট্রের এএএএস ফেলো হলেন লতিফুর খান

বিআইডব্লিউটির পরিচালক (প্রশাসন) এ কে এম আরিফ উদ্দিন বলেন,  কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসব।’

আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সি-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9