অটোরিকশা নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ, মা উদ্ধার

১৮ এপ্রিল ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় বৃষ্টির পানির তোড়ে শিশুটি হারিয়ে গেছে। তবে শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়।

রিকশায় ৬ মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে। 

তিনি বলেন, রাত সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধারে কাজ শুরু করছে ফায়ার সার্ভিস। ডুবুরি চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছাবে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9