সংস্কারের পরে নির্বাচন করতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
সংস্কারের পরে নির্বাচন করতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

সংস্কারের পরে নির্বাচন করতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি © সংগৃহীত

নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচন আয়োজন করতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন-নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার পাইনি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। শুধু নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এ দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তারা বলেন, এখনই যদি নির্বাচন হয় তাহলে প্রয়োজনীয় সংস্কার হবে না। যারা এখন নির্বাচন-নির্বাচন করছে তাদের কথা, দিল্লির কথা ও পতিত আওয়ামী লীগের কথার সুর প্রায় এক। তাদের এ কথার কারণে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। আপনারা যদি দেশের ভালো চান আপনাদের কাছে যদি দেশ বড় হয়ে থাকে তাহলে ইউনূসের হাতকে শক্তিশালী করেন। আমরা বিপ্লবের মাধ্যমে যে সরকার বসিয়েছি আমরা চাচ্ছি না মৌলিক সংস্কারের আগে নির্বাচন হোক। 

এসময় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম, জুলাইয়ে আহত রাব্বি ইসলাম নিলয়, আহত আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক ও আলিফ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9