জমির মালিকানা নিয়ে সংঘর্ষ ও লুটপাট, আহত ২ 

১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে জমির মালিকানা ও মাছের ঘের লুটপাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সংঘটিত পরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়েছেন দু’জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরহুম আব্দুল জলিলের ছেলে নুরুল ইসলামের মালিকানাধীন প্রায় ২০ একর জমিতে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে ঘেরের মাছ লুটের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সেন্টু খা, হানিফ মোল্লা, সোবাহান এবং মমিন গং।

এ সংবাদ পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে ঘিরে কুপিয়ে মারাত্মক জখম করে। তার আর্তচিৎকার শুনে পাশে থাকা পারভেজ ডিলার (কাঞ্চন আলী ডিলারের পুত্র) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হামলার বিষয়ে আহত নুরুল ইসলামের স্ত্রী তন্নী আক্তার বলেন, ‘আমরা শুধু আমাদের ক্রয়কৃত সম্পত্তিটা চাই। বারবার হামলা, মামলা আর হাসপাতালে যেতে যেতে আমরা ক্লান্ত। এবার তারা আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিল।’

স্থানীয়রা বলেন, নুর ইসলাম শান্ত মানুষ। সে কারো জমি দখল করে না। বরং তার জমিতে বারবার হামলা হয়। প্রশাসনের উচিত এবার শক্ত পদক্ষেপ নেওয়া।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘এ ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬