পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য

১৮ এপ্রিল ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
পুড়ে গেছে টিসিবির পণ্য

পুড়ে গেছে টিসিবির পণ্য © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে টিসিবির প্রায় লাখ টাকার পণ্য পুড়ে গেছে। 

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে পুঠিয়া থানার সামনে পৌরসভার পুরোনো ভবনে এ ঘটনা ঘটে। এ তথ্য জানান পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন।

সরোয়ার হোসেন বলেন, পৌরসভার পুরোনো ভবনটি বর্তমানে টিসিবির পণ্য রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়। ভবনটিতে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের একটি বৈদ্যুতিক বোর্ড এবং আশপাশে পড়ে থাকা তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনও কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

ট্যাগ: আগুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬