সালিশি বৈঠকে হামলা, নিহত ১

১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ডাকা সালিশি বৈঠকে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীপুর-সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান (৪১) সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল)  বিকালে পার্শ্ববর্তী মৌটুপী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনা নিয়ে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার বুধবার (১৬ এপ্রিল) রাতে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন: পাঠাগার দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ

সর্বশেষ দুই বংশের বা গোষ্ঠীর বিরোধ মেটাতে গ্রামবাসীর উদ্যোগে ‘শান্তি কমিটি’ করা হয়েছিল। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে ৫৬ বছর ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত বছরের ৩১ অক্টোবর কর্তা বাড়ির লোকজনের হামলায় সরকার বাড়ির কাইয়ুম নিহত হন।

বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার সকালে সালিশি বৈঠক বসে। সালিশ চলাকালে সময় বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা চালায়। পরে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘গত মঙ্গলবার মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর-সুলেমানপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি খন্দকার ফুয়াদ রুহানী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬