বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা © টিডিসি

দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামের এক মাসের শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। 

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, ‘গাড়ির চাকা ও ব্যাটারি নষ্ট, তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরএমও স্যার নেই তাই টাকার জন্য চাকা ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম। রোগীদের দেখলে খুব খারাপ লাগে।’

আরও পড়ুন: কাফনের কাপড় পরে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা, গণমিছিল

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন। তারাও ঠিকমতো উপস্থিত থাকে না।  ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।

বিষয়টি রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে  একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন কর্তা দরকার, সেটি নাই। বার বার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) যোগদান করেননি।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9