পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে ছাত্রী, মরদেহ উদ্ধার

১৮ এপ্রিল ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে এবং গংগাহাট এমএস উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রিয়ার পরিবার দাবি করে জানায়, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে ঘরে ছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬