ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ইন্দ্রপাশা এলাকার রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩০) এবং জগইরহাট এলাকার আ. আউয়াল হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার (৩৮)।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি এলাকার মক্কা-মদিনা স্পেশাল বেকারীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তরিকুলের কাছ থেকে ৮০ পিস এবং আরিফের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬