কু‌ড়িগ্রামে ৬ জুয়াড়ি আটক

০৭ এপ্রিল ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
আটক জুয়াড়িরা

আটক জুয়াড়িরা © টিডিসি

কুড়িগ্রামের চিলমারীতে বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাতভর এ অ‌ভিযান চালায় পু‌লি‌শের এক‌টি টিম। পরে আজ সোমবার আটক ব্যক্তিদের বিরু‌দ্ধে মামলার পর তা‌দের কুড়িগ্রাম ‌জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশা‌হেদ খান।

আটক ব্যক্তিরা হলেন, বাবলু মিয়া (৫০), সাইদুল ইসলাম (৪০), আমিনুল ইসলাম (৪০), বিজু মিয়া (৩৬), মুন্না মিয়া (৪৬) ও মোহাব্বত আলী (৩৬)। তারা চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। 

পু‌লিশ জানায়, র‌বিবার রাতে উপ‌জেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থে‌কে ১ হাজার ৭২০ টাকা ও জুয়াখেলার সামগ্রী উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

অপর দিকে থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরও চার জুয়া‌ড়িকে আটক ক‌রে পু‌লিশ। তা‌দের কাছ থে‌কে জুয়ার ২ হাজর ৮০ টাকাসহ জুয়া খেলার সাম‌গ্রী জব্দ ক‌রে।

চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশা‌হেদ খান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর সোমবার কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেই সঙ্গে উদ্ধার করা মালামাল থানা কোষাগারে জমা রাখা হয়েছে।

ট্যাগ: আটক
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence