ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

০৩ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মরদেহ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কাজল মিয়া। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানান।

ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পাই। মরদেহের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পড়ে ছিল। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর শুক্রবার তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬