ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক

০৩ জুলাই ২০২৬, ১০:০৫ PM
পানের বরজে গাঁজা চাষ

পানের বরজে গাঁজা চাষ © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি পানের বরজে অভিযান চালিয়ে প্রায় ১৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বরজের মালিক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফরাশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই মোস্তাক ও এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশি চালায়। এ সময় বরজের ভেতরে চাষ করা প্রায় ১৫টি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়।
পুলিশের দাবি, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে পানের বরজে গাঁজার চাষ করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পানের বরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬