খাবার হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা

০৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৩ PM
জনতা দেওয়া আগুনে পুড়ে যাওয়া খাবার হোটেল

জনতা দেওয়া আগুনে পুড়ে যাওয়া খাবার হোটেল © টিডিসি

কুষ্টিয়া সদরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিনটি খাবার হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রবিবার (৬ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ইকরামুল ইসলামের ভাই ভাই হোটেল, শেকমের হোটেলসহ মোট তিনটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া মহির আলীর চায়ের দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, কুষ্টিয়া সদরের ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া এলাকায় খাবার হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছিল। হোটেলমালিকরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছেন। স্থানীয় লোকজন হোটেলমালিকদের নিষেধ করলেও তারা এ কাজ চালিয়ে যান। এ কারণে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া একটি হোটেল ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

স্থানীয় লোকজন বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কোলঘেঁষে প্রায় অর্ধশত খাবার হোটেল গড়ে উঠেছে। ১১ মাইল থেকে শুরু করে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত বেশ কয়েকটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  এ কারণে বিক্ষুব্ধ লোকজন হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য হোটেলমালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মাঠের মধ্যে বেশ কয়েকটি খাবার হোটেল আছে। সেসব হোটেলে ট্রাকের ড্রাইভার-হেলপাররা খাওয়া-দাওয়া করেন। হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন-চারটি হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় কিছু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close