গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে ‘শয়তানের নিশ্বাস’ আতঙ্ক

০১ এপ্রিল ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

গাইবান্ধা শহরের নতুন আতঙ্কের নাম ডেভিলস ব্রেথ (শয়তানের নিশ্বাস) বা স্কোপোলামিন ড্রাগ। ভুক্তভোগীরা বলছেন, নানা কৌশলে এই মাদক মানুষের ওপর প্রয়োগ করে মুহূর্তেই নিঃস্ব করা হচ্ছে। গত দুই মাসে এমন অন্তত ১০টি ঘটনার পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩ মার্চ দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারের গ্যাস ব্যবসায়ী আনজু বেগমকে দোকানের ঠিকানা জানতে চেয়ে একটি কাগজ মুখের সামনে দেখান কয়েকজন যুবক। তাৎক্ষণিক কাগজে থাকা মাদকে আসক্ত হয়ে যুবকদের সঙ্গে পাশের একটি ভবনের সিঁড়ির নিচে চলে যান তিনি। পরে নিজের স্বর্ণালংকার ও নগদ টাকা স্বেচ্ছায় যুবকদের হাতে তুলে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী আনজু বেগম গণমাধ্যমকে বলেন, যুবকরা আমার নাক বরাবর কাগজটি দেখায়। তখন তাদের সঙ্গে কীভাবে যে চলে গেলাম বুঝতে পারিনি। তারা আমার স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল চেয়েছে, আর আমিও দিয়ে দিই। কীভাবে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছিলাম না!
 
এদিকে অপরাধ চক্রটি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। তারা বলছেন, একেকজন একেকভাবে আসে। কেউ আসে ছেঁড়া নোট পাল্টাতে, কেউ আসে টাকা ভাঙাতে। এমন নানা অজুহাতে এসে ডেভিলস ব্রেথের মাধ্যমে সবকিছু লুট করে নিচ্ছেন অপরাধীরা।

পুলিশ বলছে, গত দুই মাসে গাইবান্ধায় ডেভিলস ব্রেথ মাদক ব্যবহার করে ছিনতাইয়ের অন্তত ১০টি ঘটনা ঘটেছে। সম্প্রতি এ ধরনের ঘটনায় মামলা হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম বলেন, ‘এ ঘটনায় কাজ চলছে। কয়েকটি মামলা হয়েছে। আমাদের টিম এ বিষয়ে তদন্ত করছে।’

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9