সৌদির সঙ্গে মিল রেখে ফেনীর তিন স্থানে ঈদ উদযাপন

৩০ মার্চ ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
ফেনীতে ঈদ উদযাপন

ফেনীতে ঈদ উদযাপন © টিডিসি ফটো

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর তিনটি পৃথক স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) সকালের দিকে ঈদের নামাজে অংশ নেন স্থানীয় মুসল্লিরা।

জানা যায়, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের পৃথক দুইটি পাড়া ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের মাওলানা মোহাম্মদ গোলাম নবীর ইমামতিতে ঈদের নামাজ আদায় করেন। আরও জানা যায়, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন তারা। একই সময় গ্রামের অপর একটি অংশ পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরীফের মরহুম মাওলানা গোলাম কিবরিয়া পীরমিয়ার ছেলে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে আরেকটি জামাতে ঈদের নামাজ আদায় করেন। 

জাহাঙ্গীর আলম নামে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুইশ বছরের বেশি সময় আমরা সৌদি ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি। তবে এলাকায় মূল ঈদের জামাত আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শাহ আলম নামে ঈদ জামাতে অংশ নেওয়া আরেক মুসল্লি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি প্রতিবছর চট্টগ্রাম থেকে  এসে এখানে ঈদ উদযাপন করছি। পৃথিবীর যেকোনো একটি স্থানে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ উদযাপন করি। শরিয়তের বিধান ও আমাদের বিশ্বাস অনুযায়ী অন্যান্য বিষয়গুলোও একইরীতিতে মানার চেষ্টা করি 

রবিউল নামের আরেক মুসল্লি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের যেকোনো স্থানে ঈদ উদযাপিত হলে এখানেও ঈদ উদযাপন করা হয়। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা সবাই ঈদের নামাজ পড়তে পেরে খুবই উচ্ছ্বসিত। 

পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ গোলাম নবী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বরং হাদিসের ব্যাখ্যা ও শরিয়তের বিধান অনুযায়ী আমরা ঈদ উদযাপন করছি। সকাল থেকে মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদগাহে আসতে শুরু করে। সুশৃঙ্খলভাবে নামাজ শেষ হয়েছে। আমরা একসাথে ঈদের নামাজ পড়তে পেরে খুবই আনন্দিত। 

এদিকে, এদিন ফেনী জেলার সীমান্তবর্তী উপজেলা পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় একটি স্থানেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

এ ব্যাপারে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় গত কয়েক বছর থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মীর হোসেনের নেতৃত্বে সৌদি আরবকে অনুসরণ করে কয়েকজন মিলে ঈদের নামাজ আদায় করে আসছেন। আজও ঈদের নামাজ আদায়ের বিষয়টি জেনেছি বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9