শবে কদরের রাতে এক হাঁসের ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

২৮ মার্চ ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
নিলামে বিক্রি হওয়া ২২ হাজার টাকার ডিম

নিলামে বিক্রি হওয়া ২২ হাজার টাকার ডিম © সংগৃহীত

পবিত্র শবে কদরের রাতে এক ব্যতিক্রমী নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি হাঁসের ডিম। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে। জাহাঙ্গীর আলম নামে স্থানীয় এক ব্যবসায়ী ডিমটি কিনেছেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পুরনে তার হাঁসের একটি ডিম নিয়ত করে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। নামাজ শেষে মসজিদে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। নিলাম ১০০ টাকায় শুরু হয়ে একপর্যায়ে ২২ হাজার টাকায় গিয়ে পৌঁছে। শেষ পর্যন্ত ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন। এরপর অন্য এক মুসল্লির দান করা একটি লেবুর নিলাম হয়, যা ১ হাজার ৫০০ টাকায় কেনেন ব্যবসায়ী আলতাফ মিয়া।

মসজিদের মুসল্লি ও ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, নিলামে ব্যাপক প্রতিযোগিতা হয় এবং শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ।

ট্যাগ: শবে কদর
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬
মেদ গলানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কালো কফি নাকি গ্রিন টি—…
  • ০২ অক্টোবর ২০২৬
সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬