যমুনা সেতু

একদিনে ৩৫ হাজার যান পারাপার, টোল আদায় আড়াই কোটি টাকা

২৮ মার্চ ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
যমুনা সেতু

যমুনা সেতু © সংগৃহীত

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে যমুনা সেতুর উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি চলাচল করেছে।

এরমধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে আজ এই সংখ্যা আরও বাড়তে পারে।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9