আশুলিয়ায় লাশ পোড়ানো : পুলিশ সদস্য মালেক ও মুকুল ট্রাইব্যুনালে হাজির

২৭ মার্চ ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ছয়টি লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনে দুটি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত ২৪ ডিসেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ (এমপি) সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এমপি পলাতক থাকলেও অন্য আসামি অর্থাৎ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, এই মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছেন তারা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আজ সংক্ষিপ্ত সময় চাইবেন ট্রাইব্যুনালের কাছে।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9