ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২৭ মার্চ ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬