রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২৬ মার্চ ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২ PM

© প্রতীকী ছবি

রাজশাহীর বেলপুকুর বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জহুরুল ইসলাম (৩৫) এবং মিজানুর রহমান (৪০)। তারা নাটোরের চাঁদপুর, পাবনা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬