‘জয় বাংলা’ স্লোগানের ইস্যুতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল 

২৬ মার্চ ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২ PM

© সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবসের আলোচনায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানের ডাক দেন এবং স্বাধীনতা আন্দোলনে এই স্লোগানের গুরুত্ব তুলে ধরেন। এরপর ২৬ মার্চের অনুষ্ঠানে আবারো এই স্লোগান নিয়ে আলোচনা শুরু হলে মো. গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি প্রতিবাদ জানান। এই প্রতিবাদের পর অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়।

প্রতিবাদকারী মো. গোলাম মোস্তফা বলেন, “গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নেতা সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পরে আজকের সম্মাননা অনুষ্ঠানে আবারও তা উল্লেখ করা অগ্রহণযোগ্য।”

এ ঘটনায় অভিযুক্ত মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। গতকাল গণহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সময়ন্বয়করা বঙ্গবন্ধু এবং স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে। তাই তাদের বক্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি।"

নেছারাবাদ ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, “গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে জয় বাংলা শ্লোগান দিয়েছিলেন ওই মুক্তিযোদ্ধা। এ বিষয়ে ঐ মুক্তিযোদ্ধা ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

ট্যাগ: স্বাধীন
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬