কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় 

২৬ মার্চ ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদে ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্যে জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: নামাজ
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬