বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
মহান স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে শ্রদ্ধা জানায় বিজিবি

মহান স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে শ্রদ্ধা জানায় বিজিবি © টিডিসি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 

আজ বুধবার (২৬ মার্চ) সকালে এই বীর সেনানীর সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। এরপর রাঙামাটি সদর সেক্টরের পক্ষে পুষ্পস্তবক প্রদান করা হয়। 

এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী ও সমাহিত করা দয়াল কৃঞ্চ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াসিন রানা সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া, আটক ৩

এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এ ছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে নানা আনুষ্ঠানিকতা  পালন করা হয়।

ট্যাগ: বিজিবি
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬