হবিগঞ্জে জমির ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

২৩ মার্চ ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM
দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ © টিডিসি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমির ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২২ মার্চ) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের সামনে ফুলকুচি হাওরে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন শামসুল আলম, ফারজুল আলম ও জসিম মিয়া। তারা আজমিরীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের আনোয়ার মিয়া ও জলসুখা গ্রামের পাটুলী পাড়ার সঞ্জব আলীর ছেলে জসিম মিয়া ফুলকুচি হাওরে দখল করা খাসজমিতে ধান রোপণ করেন। হিলালপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে জমি থেকে ঘাস কাটার ছলে জমির হালি কেটে নেন। এটি দেখে পাটুলীপাড়ার সঞ্জব আলীর ছেলে জসিম মিয়া, নাসির মিয়া বাধা দিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামায়। এতে উভয় পক্ষে তিনজন আহত হন।

আরও পড়ুন: পাবলিক-প্রাইভেট নয়, পিএইচডি চালুর ক্ষেত্রে কোয়ালিটিই আসল: ইউজিসি চেয়ারম্যান

আহত ব্যক্তিরা হলেন শামসুল আলম, ফারজুল আলম, জসিম মিয়া। তারা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান জানান, জমির ঘাস ও হালি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9