টেকনাফে নৌকাডুবি: চার মরদেহ উদ্ধার, এক বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

২৩ মার্চ ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM

© সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় সমুদ্রে নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় উদ্ধারে গিয়ে নিখোঁজ হয়েছেন এক বিজিবি সদস্য। তিনি শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত বিল্লাল হোসেন। তিনি সিপাহি পদে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২১ মার্চ) রাতের মিয়ানমার থেকে পালিয়ে আসা একটি নৌকা। সেখানে পুরোটাই রোহিঙ্গাবোঝাই ছিলো। নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপ পৌঁছালে সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন। পরে কাছাকাছি গিয়ে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্যরা।

এ সময়  সাগর উত্তাল হলে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবির অন্য সদস্যরা। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।

পরবর্তীতে শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। যার মধ্যে এক শিশু এবং তিনজন নারী ছিলো। তবে নিখোঁজ বিজিবি সদস্যের এখনো কোনো সন্ধান মেলেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত পঁচিশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চার রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9