শেরপুর সরকারি কলেজে ৫০তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২২ মার্চ ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
৫০ তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫০ তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত © টিডিসি ফটো

শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৫০ তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) কলজের রোভার ডেনে দুইটি পর্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর উত্তম কুমার নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সহ সভাপতি প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, শেরপুর জেলা রোভারের সাবেক এলটি মোঃ আবুল হোসেন।

গ্রুপ সম্পাদক প্রফেসর উত্তম কুমার নন্দী তার বক্তব্যে বলেন , স্কাউট'স ওন প্রোগামটি আমরা শুধু রোজার সময়ে করে থাকি। স্কাউট’স ওন বা গাইড’স ওন হল একটি অনুপ্রেরণামূলক, অনানুষ্ঠানিক অনুষ্ঠান যা স্কাউটিং বা গাইডিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন কাজে সহায়তা করার লক্ষ্যে রোভার স্কাউটরা যথেষ্ঠ পরিশ্রম করছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি।

প্রধান অতিথি প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটরা সমাজসেবা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম প্রমুখ।

ট্যাগ: ইফতার
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9