রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ রিক্সাচালকদের

১৯ মার্চ ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা

রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রিক্সাচালকরা। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন করলেও তাদের দাওয়াত দেওয়া হচ্ছে না, তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এসব কথা জানান। 

এ সময় তারা বলেন, ঢাকার বড় বড় হোটেলে রাজনৈতিক নেতারা নানা ধরনের প্রোগ্রাম করছেন, সভা-সমাবেশ করছেন, অথচ সেখানে কখনোই রিক্সাচালকদের কথা বলা হয় না। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না।

এ সময় তারা রিক্সাখাতকে সংস্কারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি, উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত হয়ে সরকারি ঋণের আওতায় আসার দাবিও তোলেন। তাদের ভাষায়, সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন রিক্সাচালকরা, অথচ কেউ তাদের কথা শোনার প্রয়োজন মনে করছে না।

বিক্ষোভে অংশ নেওয়া এক রিক্সাচালক বলেন, ‘আমরা রাস্তায় থাকি দিন-রাত, শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই।’

আরেকজন বলেন, ‘সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করি, কিন্তু কিস্তির টাকা শোধ করতেই সব চলে যায়। আমাদের জন্য কোনো সরকারি সুবিধা নেই, শুধু কিস্তির দাদনদারদের খপ্পরে পড়ে দিন পার করতে হয়।’

এ সময় তারা দাবি করেন, রিক্সাচালকদের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ নীতি প্রণয়ন করতে হবে এবং তাদের সরকারি ঋণের আওতায় আনতে হবে, যাতে তারা উচ্চ সুদের কিস্তির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারেন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9