মসজিদ থেকে বের হওয়ার সময় পিলার ধসে শিশুর মৃত্যু

১৯ মার্চ ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই মুসল্লি। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত  করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক।

জানা গেছে, নিহত শিশুর নাম তাওসিফ তাজ (১৩)।  সে বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা ছিলেন। 

স্থানীয়রা জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ মসজিদ থেকে বের হওয়ার সময় দোতলার একটি পুরোনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুজন মুসল্লি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। 

তারা আরও জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ওসি সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬