সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরালের শেষ চিহ্নও মুছে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৯ মার্চ ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের ধ্বংসাবশেষের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন করে দেওয়া হয়

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের ধ্বংসাবশেষের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন করে দেওয়া হয় © টিডিসি

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৃতীয়বারের মতো বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ধ্বংসাবশেষের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ মার্চ) ভোররাত ৩টা ৫১ মিনিটে সংগঠনটির নেতাকর্মীরা এ অভিযান চালান।

এর আগে গত ৫ আগস্ট প্রথমবারের মতো ম্যুরালটি ভাঙচুর করা হয়েছিল। এরপর ৫ ফেব্রুয়ারি রাতে অবশিষ্ট অংশগুলো সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। তবে তাতেও সন্তুষ্ট না হয়ে সংগঠনটি এবার একেবারে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তৃতীয় দফায় এ অভিযান চালায়।

সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্যসচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক ওমর তাসনিম রাহাত এ অভিযানে নেতৃত্ব দেন।

আরও পড়ুন: সময়োপযোগী হচ্ছে বিসিএসের সিলেবাস, কার্যকর ৪৮তম থেকে

সংগঠনটির আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শেষ চিহ্নটুকুও সাতক্ষীরার মাটি থেকে মুছে দিচ্ছি। এ দেশে আর স্বৈরশাসনের স্থান হবে না। যত দিন ছাত্র-জনতার সৈনিকরা আছে, তত দিন কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমাদের এই সংগ্রাম চলবে।’

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬