ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

১৯ মার্চ ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM

© ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক ও পাগলুর (তিন চাকার গাড়ি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা এবং আরফান মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা। এ সময় মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪) আহত হয়েছেন। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুরে রেফার্ড করা হয়। তাঁদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগির বিস্তারিত তথ্য জানাতে পারব।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

 

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬