ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

১৯ মার্চ ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM

© ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক ও পাগলুর (তিন চাকার গাড়ি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা এবং আরফান মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা। এ সময় মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪) আহত হয়েছেন। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুরে রেফার্ড করা হয়। তাঁদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগির বিস্তারিত তথ্য জানাতে পারব।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

 

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9