পরিত্যক্ত বাড়িতে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

১৯ মার্চ ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার আম্রাগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়রা বিকেল পাঁচটার দিকে ৯৯৯ নম্বরে কল করে মরদেহের বিষয়ে পুলিশকে জানান, এরপর পুলিশ উত্তর সোনাখালীর মিরাজ হাজির পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েকদিন ধরে সেখানে পড়ে থাকার কারণে পচন ধরেছে এবং মাথা কাটা অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তকরণের পাশাপাশি এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

স্থানীয় ইউপি সদস্য হারুন জমদ্দার বলেন, ‘মামুন নামে এক ব্যক্তি সুপারির পাতা কুড়িয়ে ফেরার সময় মরদেহটির সন্ধান পান। এর পর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তবে এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

ট্যাগ: লাশ
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬