গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ

১৮ মার্চ ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© সংগৃহীত

গাজীপুরের হায়দারবাদ এলাকায় কয়েক মাস ধরে চলা ঘোড়ার মাংস বিক্রি এখন নিষিদ্ধ। মঙ্গলবার (১৮ মার্চ) মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এস.এম. হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয়। তবে ঘোড়া আমাদের দেশে বিলুপ্তপ্রায় একটি প্রাণী। এ কারণে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করতে হলে সরকারি অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার অনুমোদন প্রয়োজন, যা উদ্যোক্তারা নেয়নি।

চলতি বছরের শুরুতে গাজীপুরের হায়দারবাদ এলাকায় বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমে প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি করা হলেও চাহিদা বাড়ায় পরে ৩০০ টাকা কেজি করা হয়। প্রতি শুক্রবার প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল।

বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, গরুর মাংসে চর্বি থাকে, কিন্তু ঘোড়ার মাংসে নেই। খেতেও মজাদার। খাওয়ার পর হাত ধোয়ার জন্য সাবানও লাগে না। প্রথমে অনেকে সমালোচনা করলেও এখন অনেকেই নিচ্ছে।

কাপাসিয়া থেকে আসা শরীফ শিকদার বলেন, প্রথমে শুনে অবাক হয়েছিলাম। তবে কৌতূহল থেকে একদিন কিনে খেয়েছি। স্বাদে গরুর মাংসের মতোই লেগেছে, বরং একটু বেশি নরম মনে হয়েছে। দামও কম, তাই মাঝে মাঝে নিয়ে যাই।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9