মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৮ মার্চ ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
অভিযুক্ত আলম

অভিযুক্ত আলম © সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়ায় গিরাই সোনার বাংলা স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আলম মিয়া উপজেলার চিথলি পশ্চিম পাড়ার মৃত আবু মিয়ার সন্তান। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্ত আলম ছাত্রীটির গলায় ছুরি ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত আলমের বিরুদ্ধে আগেও চারিত্রিক অসঙ্গতির অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬