ভুট্টা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮ মার্চ ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
বিষা শেখ

বিষা শেখ © সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণিপড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার (১৭ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিষা শেখ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ভুট্টা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কাছে ডেকে নেন। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি শিশুটির পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানতে পেরে পুলিশকে জানান।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগ এনে শিশুটির পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা দ্রুত অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করি।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত বিষা শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬