টুঙ্গিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ

১৭ মার্চ ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে

ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে © টিডিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ১০ হাজার ১২ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈনুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি জানান, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৪ হাজার ৬২১ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিকে টুঙ্গিপাড়া উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে  ৫ হাজার ৩৯১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬