বরগুনায় নারী-শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবিতে মানববন্ধন

১৬ মার্চ ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি

নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বিচারের দাবিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সনাক-টিআইবির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগোনারী কর্মসূচি পালন করে। আজ রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সনাক সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাগোনারীর শুক্লা মুখার্জি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, সনাকের সহসভাপতি শামস উদ্দিন খান, সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক সুখরঞ্জন শীল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব রায় ও সমাজসেবক তপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। 

আছিয়া হত্যা, বরগুনায় কিশোরী ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে এ মানববন্ধন করা হয়।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬