নেতাকর্মীদের দুর্নীতির অভিযোগ এনে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পদত্যাগ করলেন গণ অধিকার নেতা

২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ PM
শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন ও সংগঠনটির লোগো

শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন ও সংগঠনটির লোগো © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গতকাল রবিবার (২৫ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে এ সিদ্ধান্তের কথা জানান খবির হোসেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন নিয়ে আমি এই দলে যোগ দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, সাম্প্রতিক সময়ে আমি গভীর উদ্বেগ ও হতাশা সূচক ভাবে লক্ষ্য করছি যে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীদের একটি অংশ বিভিন্ন দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও অসৎ উদ্দেশ্যে লিপ্ত হয়ে পড়েছেন। আদর্শিক রাজনীতির পরিবর্তে দলটিতে এখন ব্যক্তিগত স্বার্থপরতা এবং কায়েমি স্বার্থ হাচিলের প্রতিযোগিতা মুখ্য হয়ে উঠেছে। নীতি ও আদর্শের ওপর ভিত্তি করে আমি গণঅধিকার পরিষদে যুক্ত হয়েছিলাম, বর্তমানে পরিস্থিতিতে সেই আদর্শ বজায় রেখে এই দলের সাথে যুক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। অনৈতিকতা ও দুর্নীতির সাথে আপোশ করে রাজনীতি করা আমার ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থি।’

তিনি বলেন, ‘আমি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদ সহ সকল প্রকার দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজ থেকে গণঅধিকার পরিষদের সাথে আমার সকল প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের ইতি টানা হলো।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘ভবিষ্যতে গণঅধিকার পরিষদের কোনো কর্মকাণ্ডের সাথে আমি কোনো ভাবেই সংশ্লিষ্ট থাকব না।’

নর্থ সাউথে ‘ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন’ বি…
  • ২৬ অক্টোবর ২০২৬
জেলা হাসপাতালে নেওয়ারও সময় ছিল না, উপজেলার চিকিৎসকদের দুঃসা…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬