টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬ মার্চ ২০২৫, ০২:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিকদের মানববন্ধন © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে। কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া হুকুমের আসামি হিসেবে আওয়ামী লীগের নেতা বাদশার নাম কেটে দিয়েছেন ওসি (তদন্ত), যা খুবই দুঃখজনক।’  সাংবাদিকের ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানার সব সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

আরও পড়ুন: আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মানববন্ধনে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দ্য ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক খবর পত্রের আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পনের ফারহান লাবিব প্রমুখ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহসিন শেখ, দ্যা ডেইলি ক্যাম্পাসের রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান, জাগরনী টিভির শান্ত শেখ, দৈনিক বসুন্ধরার নাজমুল শেখ, দৈনিক দিনের আলোর মনিরুল ইসলাম, দৈনিক অপরাধ তথ্যচিত্রের আব্দুল হাকিম, দৈনিক একাত্তরের বাংলাদেশের শ্রী সমেশ বৈরাগী, মানবাধিকার প্রতিদিন সাইফুল ইসলাম, দৈনিক একুশের বানী তপু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঈদের আগেই

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

এর আগে গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9