ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঈদের আগেই

১৬ মার্চ ২০২৫, ১২:২১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ এখনও শেষ হয়নি। সব কাজ শেষ হলে প্রকাশ করা হবে। ঈদের আগেই এ ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।

আজ রবিবার (১৬ মার্চ) অধ্যাপক ড. আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল তৈরির কাজ চলছে। আমরা একটি টার্গেট সেট করে কাজ করছি। আমাদের প্ল্যান বা লাইন অব অ্যাকশন থাকে। সে প্ল্যানে ভর্তি কার্যক্রমের সবকিছু শিডিউল করা থাকে, যেমন ভর্তি পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ করা এবং ক্লাস শুরুর তারিখ ইত্যাদি। সে টার্গেটেই ফল প্রকাশ করা হবে। ঈদের আগেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়টির অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান রবিবার (১৬ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনও ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কোনও তথ্য জানায়নি। সাধারণত একদিন আগে বা সকালে আমাদের তথ্য দেয়। যাচাই-বাছাই শেষে বিকেলে বা ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়। যদিও এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে একমাসেরও বেশি সময় লেগেছে। 

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬