সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

১৬ মার্চ ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
সাহরিয়ার খান বিপ্লব

সাহরিয়ার খান বিপ্লব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খান বিপ্লবকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।

সাহরিয়ার খান বিপ্লব সাদুল্লাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত ফরহাদ খানের ছেলে। তিনি বিগত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে সাহরিয়ার খান বিপ্লব উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় থানা-পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাকে আটক করে।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল কবে, যা জানা যাচ্ছে

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার আলহাজ সাহরিয়ার খান বিপ্লবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় স্থানান্তর করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, বিগত ২০২৪ সালের ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় হওয়া মামলায় সাহরিয়ার খান বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9