পাওনাদারদের টাকা পরিশোধ করলেন সেই ওসি

১৬ মার্চ ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ কয়েকজন পাওনাদারের টাকা ফেরত দিয়েছেন এবং বাকিদেরও দ্রুত দেবেন বলে আশ্বাস দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোজাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজনের টাকা পরিশোধ করছেন ওই পুলিশ কর্মকর্তা। বাকিদের টাকাও দ্রুতই পরিশোধ করবেন।’

নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু বলেন, ‘আমার দোকান থেকে বিভিন্ন সময়ে পরিবারের জন্য পোশাক নিয়েছেন ওসি ফরিদ। তাছাড়া গত শীতের শুরুতে নিয়েছেন তিনটি কাশ্মীরি শাল। সব মিলিয়ে ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা বকেয়া ছিল। ওসি ফরিদ আহমেদ ফোন করে ডেকে নিয়ে আমার সব পরিশোধ করেছেন।’

আরেক পাওনাদার সুবর্ণ ইলেকট্রনিক্সের মালিক ফরহাদ বলেন, ‘আমি ওসির কাছে ১১ হাজার টাকা পেতাম। টাকা পেয়েছি।’

এ বিষয়ে শনিবার (১৫ মার্চ) রাতে নান্দাইল মডেল থানার সাবেক ওসি ফরিদ আহমেদ বলেন, ‘ভেবেছিলাম পরে এক সময় এসে পাওনাদারদের টাকা পরিশোধ করে যাব। কিন্তু এখন সবার পাওনা পরিশোধ করেছি।’

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করার চিঠি পেয়ে পরদিন শুক্রবার  (১৪ মার্চ) ভোরে নান্দাইল থানা ত্যাগ করেন ওসি ফরিদ আহমেদ। তার কর্মস্থল ত্যাগের খবর পেয়ে কমপক্ষে ৩০ জন পাওনাদার থানায় এসে ওসিকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সমালোচনার সৃষ্টি হয়।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬